বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মোহনপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

Reporter Name / ২
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

মোহনপুর প্রতিনিধি :রাজশাহীর মোহনপুর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাতে কেশরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামী বাকশৈল গ্রামের মৃত আব্দুল গনি মৃধার ছেলে দারাজ উদ্দীন মৃধা (৫৫) কে গ্রেপ্তার করা হয়।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের বাসিন্দা লুৎফর রহমান মৃধার চার বছর বয়সী কন্যা শিশু গত ৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় একই গ্রামের দারাজ উদ্দীন মৃধা (৫৫) শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে তার বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।এজাহারে উল্লেখ করা হয়েছে, শিশুটির কান্নার শব্দ শুনে প্রতিবেশী এক নারী বিষয়টি দেখতে পান এবং শিশুটির মাকে খবর দেন। পরে শিশুটির মা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে কান্নারত অবস্থায় উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।পরে শিশুটিকে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ হেলেনা আকতার (সদর সার্কেল) বলেন, এ ঘটনার পর শিশুটির বাবা লুৎফর রহমান মৃধা বাদী হয়ে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দারাজ উদ্দীন মৃধাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com