বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

৫ মাসে কিছুই বদলায়নি, একইভাবে ঘুষ খাচ্ছে, পরিবর্তনের চেষ্টায় প্রধানমন্ত্রী

Reporter Name / ৩
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ৫ মাসে কিছুই বদলায়নি, আগের মতোই ঘুষ খাচ্ছে। পরিবর্তন বলতে কেবল প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি চেষ্টা করছেন পরিবর্তনের।’ বৃহস্পতিবার রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘আমার এই ৪-৫ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে একটু বলা দরকার আমার। আমি দেখেছি, কিছু বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেতো, ঘুষ খাওয়ার প্রবৃদ্ধি বৃদ্ধি করছে। একইভাবে ভালো কাজ আটকে দিচ্ছে। একইভাবে ভোল পাল্টে, এখন ওরাই বেশি জুলাইযোদ্ধা হয়ে গেছে!’ সত্যিকার অর্থেই পরিবর্তন দেখতে চেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সেটা আমি দেখছি আমাদের মধ্যে…।তবে আশাবাদী এজন্য যে, আমি পরিবর্তন দেখছি একজন মানুষেরে মধ্যে-সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন।’ ৫ আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের ত্যাগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক মূল্য দিতে হয়েছে। এখন যদি আমরা মূল্যটা ধারণ করতে না পারি। সামনে যদি আমরা পরিবর্তনের চেষ্টা করতে না পারি। তাহলে মায়ের এই অশ্রুধারা, এমনই এমনই হারিয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com