বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ৬০ শিক্ষার্থীর মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ ছাত্র শিবিরের

Reporter Name / ১
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

আরিফ হোসেন তানোর(প্রতিনিধি):রাজশাহীর তানোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তানোর পূর্ব থানা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।পরে ৬০ জন শিক্ষার্থীর মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। শহীদদের স্মৃতি ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে ইনসাফ, মানবিকতা ও ইসলামী মূল্যবোধের আলোকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আহসান হাবিব, জেলা ফাউন্ডেশন সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহাবুর চৌধুরী, তানোর পৌরসভার মেয়র প্রার্থী এবং জুয়েল রানা, পৌর সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. তহিদুল জামাল তহিদ, থানা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তানোর পূর্ব থানা শাখা।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করতেই এ আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com