বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাষ্ট্রপতি নির্বাচন বিএনপি প্রার্থী হিসেবে এগিয়ে মির্জা ফখরুল মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া

Reporter Name / ২
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:১৭ অপরাহ্ন

জনতার সময় ডেক্স :দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ অধিবেশন কক্ষে সরাসরি ভোট গ্রহণ পরিচালনা করবেন।এদিকে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী নির্বাচনী লড়াইয়ে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে।  ক্ষমতাসীন দল বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীর আনুষ্ঠানিক নাম প্রকাশ না করার কৌশল নিলেও দলের দায়িত্বশীল উচ্চপর্যায় ও বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে, দলের মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হচ্ছে।দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক পরিপক্বতা, গ্রহণযোগ্যতা এবং সাংবিধানিক দায়িত্ব পালনে সর্বোচ্চ দক্ষতার বিষয়টি বিবেচনা করেই তাঁকে এই পদের জন্য যোগ্য ও আস্থাভাজন হিসেবে বেছে নিয়েছে দলটি।তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, যা আগামী ২৭ আগস্ট বসার কথা রয়েছে। তবে এর আগেই ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি পদের নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাঁকে একযোগে দলের মহাসচিবের পদ এবং মন্ত্রিসভার সদস্যপদ-উভয় পদ থেকেই পদত্যাগ করতে হবে। এর ফলে ক্ষমতাসীন দল বিএনপি এবং সরকারি নীতিনির্ধারণী মহলে বড় ধরনের নেতৃত্বের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।দলের গঠনতন্ত্র অনুযায়ী, পরবর্তী সময়ে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করবেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দলের সপ্তম জাতীয় কাউন্সিল সম্পন্ন করার পরিকল্পনা আগেই ঘোষণা করেছে বিএনপি। ফলে সেই কাউন্সিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার প্রারম্ভ থেকেই নতুন রাষ্ট্রপতির পদ অলংকৃত করবেন কে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এ বিষয়ে দলের শীর্ষপর্যায় থেকে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ নীতিনির্ধারকরা। তবে দলীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিতর্কের ঊর্ধ্বে থাকা এবং সাংবিধানিক ধারা অক্ষুণ্ণ রাখতে সক্ষম এমন একজন ব্যক্তিত্বকেই রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com