সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ১৪
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে তানোর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এরপর উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন মোড় প্রদক্ষীণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী নাঈমুল হাছান, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম খান,জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি এম ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন,সেক্রেটারী ডিএম আক্কাস আলী প্রমূখ। এসময় মৎস অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ উপজেলার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিরদের মাঝে পুরস্কার তুলে দেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান। জানা গেছে,এ মৎস্য পক্ষ সপ্তাহ ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host