বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

হাসপাতালে আহতদের পাশে যুবদল নেতা রবি,রাজশাহীতে মা ও ভাইকে কুপিয়ে জখম

Reporter Name / ১
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী উত্তরপাড়া সংলগ্ন ঠান্ডাপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা ও আপন ছোট ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মা এবং ছোট ভাই মৃদুলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে অভিযুক্ত মুন্না নামের ওই যুবক ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে সে ধারালো অস্ত্র দিয়ে নিজ মা ও ছোট ভাই মৃদুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বন্ধ দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পরপরই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। তিনি জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং ভুক্তভোগী পরিবারের পাশে থেকে চিকিৎসার প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।আহতদের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের সদস্য ও এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com