বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:১৪ অপরাহ্ন

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর তানোরের চৌবাড়িয়া -মালশিরা উচ্চ বিদ্যালয়ের জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে। ১৯৬৫ সাল স্কুল স্থাপিত হয় এর পর থেকেই স্কুল ওই জায়গা শান্তিপূর্ণ ভাব ভোগদখল করে আসছেন।এদিকে অবৈধ দখলদারের বিরুদ্ধে শাস্তির দাবিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।মঙ্গলবার (২৫আগষ্ট) সকালে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ চৌবাড়িয়া-দেলুয়াবাড়ি রাস্তার দুপাশে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।জানা গেছে, খতিয়ান নম্বর ১, জেল নম্বর ১৬৩, মৌজা চৌবাড়িয়া,দাগ নম্বর ৪৬৫, শ্রেণী স্কুল,পরিমাণ ২০ শতক।উক্ত জমি ১৯৬২ ও ৭২ সালে স্কুলের নামে এসব জমি রেকর্ড হয়ে আছে।এদিকে মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের (ইউপি) হোসেনপুর গ্রামের আব্দুলের দুই পুত্র বেলাল এবং হোসেন আলী পৈতৃক সুত্রে এসব জমির মালিক দাবি করে আদালতে মামলা করেন।এদিকে ২০২৬ সালের ২৪মে আদালত থেকে তারা রায় পেয়েছেন।এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেছেন য়া এখানো বিচারাধীন রয়েছে।স্কুলের শিক্ষকগণ বলেন,হোসেনপুর গ্রামের আব্দুল ওতার দুই পুত্র বেলাল এবং হোসেন আলী বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ২০ আগস্ট গভীর রাতে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণ করেন।এমতাবস্থায় গত ২৩ আগস্ট স্থানীয় অভিভাবক মহল ও স্কুলের শিক্ষার্থীরা ওই অবৈধ ঘর ভেঙে দেয়।এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন,কফিল উদ্দিন বলেন,আব্দুল জাল দলিল সৃষ্টি করে স্কুলের জায়গা জবরদখলের চেস্টা করছে।এবিষয়ে তারা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।এবিষয়ে জানতে চাইলে বেলাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন,পৈতৃক সুত্রে ওই জমি তাদের।তারা আদালতের রায় পেয়েছেন।কিন্ত্ত স্কুলের লোকজন এলাকার কিছু নেশাখোরদের নিয়ে তাদের দোকান ভাঙচুর ও প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com