বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

প্রেসক্রিপশন ছাড়া টেস্ট ও বাড়তি ফি আদায়, পপুলারকে ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৯
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :চিকিৎসকের ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) বাইরে অতিরিক্ত রোগ পরীক্ষা করানো এবং সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়ের অপরাধে রাজশাহীর খ্যাতনামা বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টার’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (৩১ আগস্ট) রাজশাহী বিভাগীয় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে এক ভুক্তভোগী সেবাগ্রহীতার দায়ের করা সুনির্দিষ্ট অভিযোগের শুনানি শেষে এ প্রশাসনিক জরিমানার আদেশ দেওয়া হয়।জানা যায়, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শবহির্ভূত অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এবং নির্ধারিত স্বাস্থ্যসেবা ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে মর্মে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন এক ভুক্তভোগী। অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানটির প্রতিনিধি ও অভিযোগকারীর উপস্থিতিতে আনুষ্ঠানিক শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে অভিযোগের পক্ষে অকাট্য প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বাস্থ্যসেবার মতো স্পর্শকাতর খাতে রোগীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি ও শাস্তিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com