বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সংবাদ ধামাচাপায় অর্থের প্রলোভন

Reporter Name / ৪
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ


স্টাফ রিপোর্টার :রাজশাহীর মোহনপুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় পৌনে সাত কিলোমিটার সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ধীরগতির গুরুতর অভিযোগ উঠেছে। নির্ধারিত দুই বছর মেয়াদের ৯ মাস অতিবাহিত হলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। উপরন্তু অনিয়মের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা সদুত্তর না দিয়ে উল্টো সাংবাদিককে ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালান।সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, মোহনপুর উপজেলার সইপারা থেকে গোল্লাপাড়া পর্যন্ত প্রায় ৬ হাজার ৮৫০ মিটার দীর্ঘ সড়ক পাকাকরণের কাজ চলছে। সেখানে প্রাক্কলন ও নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের ইট ও সুরকি। অনেক অংশে ইটের খোয়ার পরিবর্তে ইট-পাথরের গুঁড়া এবং ধূলিময় রাবিশ দিয়ে খানাখন্দ ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, সরকারি অর্থ লোপাট করতেই এমন দায়সারা কাজ করা হচ্ছে; যার ফলে অল্প কিছুদিনেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।কাজের সার্বিক অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও রাজশাহীর ভেরিপাড়ার ঠিকাদার মামুনের ম্যানেজার শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনিয়মের বিষয়টি প্রকারান্তরে স্বীকার করে দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাত দেখান। পরবর্তীতে ঠিকাদার মামুনের বক্তব্য নিতে তাঁর কার্যালয়ে গেলে সেখানে উপস্থিত তাঁর সহযোগীরা গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। একপর্যায়ে তাঁরা সংবাদ প্রকাশ না করার শর্তে নগদ অর্থের প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।এদিকে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি সিন্ডিকেটের পাশাপাশি এলজিইডির দায়িত্বশীল কর্মকর্তার যোগসাজশের স্পষ্ট প্রমাণ মিলেছে। কাজের তদারকির দায়িত্বে থাকা মোহনপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী সরকারের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো প্রশাসনিক পদক্ষেপ না নিয়ে উল্টো অনৈতিক আর্থিক লেনদেনের প্রসঙ্গ টানেন। তিনি প্রকাশ্যে মন্তব্য করেন, “আপনি তো গিয়েছিলেন, মামুন ভাই টাকা দেননি? আমি তো বলে দিয়েছিলাম টাকা দেওয়ার জন্য।”পরবর্তীতে একজন সরকারি কর্মকর্তার এমন বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা চাইতে তাঁর কার্যালয়ে গেলে নতুন নাটকীয়তার সৃষ্টি হয়। উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী সরকার স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীকে নিজের দপ্তরে ডেকে এনে সংবাদটি প্রকাশ না করার জন্য প্রতিবেদককে পুনরায় মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেন।সরকারি অর্থ নয়ছয়, উন্নয়ন কাজের নিম্নমান এবং প্রকৌশলী ও ঠিকাদারের এমন নজিরবিহীন অনৈতিক তৎপরতায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাঁরা অবিলম্বে চলমান কাজ স্থগিত করে নিরপেক্ষ উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com