বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রুপালি পর্দা ছেড়ে ধর্মীয় জীবনের দিকে পপি‘পাপ মুছে সুন্দরভাবে বাঁচতে চাই’

Reporter Name / ৭
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক:দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন ও ক্যামেরার আলো থেকে পুরোপুরি আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। রূপালি পর্দা থেকে দূরে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী এবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জীবনের বাকিটা সময় শান্তিতে ও ধর্মীয় অনুশাসন মেনে কাটানোর।সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের বর্তমান মনোভাব প্রকাশ করে পপি বলেন, “আমি সুন্দরভাবে বাঁচতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই। জীবনে যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।” দীর্ঘ ২৮ বছরের সমৃদ্ধ অভিনয়জীবনের স্মৃতি পেছনে ফেলে তাঁর কণ্ঠে এখন আত্মবিশ্লেষণ ও জীবনের নতুন এক আধ্যাত্মিক অধ্যায়ে মনোনিবেশ করার প্রবল ইচ্ছা প্রকাশ পেয়েছে।২০২৫ সালে অভিনয়ে ফেরার প্রসঙ্গে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতি ভেঙে তিনি শুধু মানসম্মত ও ভালো কাজের মাধ্যমেই ফিরতে চান। তবে বর্তমান প্রেক্ষাপটে ২০২৬ সালেও ঢাকাই চলচ্চিত্রে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটেছিল পপির। এরপর বাণিজ্যিক ও শৈল্পিক ধারার বহু সফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ একাধিকবার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।করোনা মহামারির সময়ে শুটিং থেকে বিরতিতে যাওয়ার পর ২০২১ সালের শুরুর দিক থেকে চলচ্চিত্রসংশ্লিষ্ট সবার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্তরালে চলে যান এই অভিনেত্রী। পরবর্তীতে তাঁর বিয়ে ও সন্তান জন্মদানের খবর প্রকাশ্যে আসে এবং বর্তমানে তিনি সম্পূর্ণভাবে নিজের পারিবারিক জীবন নিয়েই ব্যস্ত সময় পার করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com