বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

Reporter Name / ৪
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ সুরক্ষায় রাজশাহীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) পার্ক ও সংলগ্ন ভদ্রা লেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে ভদ্রা লেকে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় এক মণ মাছের পোনা ছাড়া হয়। লেকের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলজ উৎপাদন বৃদ্ধি এবং শহরের উন্মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। লেকে মাছ অবমুক্ত করার পর পরিবেশের ভারসাম্য রক্ষায় আরডিএ পার্ক চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন আরডিএ চেয়ারম্যানসহ উপস্থিত নেতৃবৃন্দ।কর্মসূচি চলাকালে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করাও বিএনপির অন্যতম মূল আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও দেশজুড়ে সবুজায়নের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর মতো ঐতিহাসিক দিনে এ ধরনের গঠনমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি পালন করা হচ্ছে। নগরীর জলাশয়গুলো সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে একটি বাসযোগ্য ও সবুজ রাজশাহী বিনির্মাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম এবং ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com