নওগাঁ গ্রাম্য সালিশে মারধর ও জরিমানার ক্ষোভে নাজিম উদ্দিনককে খুন করল ২ যুবক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

গ্রাম্য সালিশে মারধর ও জরিমানার ক্ষোভ থেকে খুন করা হয় নওগাঁর গ্রাম্য মাতবর নাজিম উদ্দিন ফকিরকে (৬০)। এ ঘটনায় প্রধান আসামি সোজ্জাত ও মেহেদী নামে দুই যুবককে গ্রেফতারসহ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে নওগাঁ সদর মডেল থানা চত্বরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এর আগে সোমবার (১০ জুন) রাতে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর নিজ বাড়ির সামনে ছুরিকাঘাত করলে মারা যায় নাজিম উদ্দিন।গ্রেফতার আসামিরা হলেন— সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সুজাত আলী (৩২) এবং রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৮) । সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, সোমবার রাত ১১টার দিকে বিলভবানীপুর শুকুরের মোড় হতে নাজিম উদ্দিন ফকির মোটরসাইকেল নিয়ে বিলভবানীপুর মৎসজীবী পাড়ায় একলাস নামে এক ব্যক্তির বাড়িতে স্থানীয় শালিশ দরবার করার জন্য যান। শালিশ দরবার শেষে ফেরার সময় ১১টা ৪০মিনিটের দিকে বাড়ির প্রবেশ পথে আসামিরা ওঁৎ পেতে থাকে। এসময় তারা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে নাজিম উদ্দিন ফকিরের বুকের নিচে মাঝখানে, বুকের নিচে বাম পাশে, পেটের বাম পাশে, পেটের ডান পাশে ও ডান বাহুতে আঘাত করে গুরুতর জখম করে। এসময় ভিকটিমের ডাক-চিৎকার ও গোঙানোর শব্দ শুনে বাড়ির ভেতর থেকে তার ছেলে, স্ত্রীসহ আত্মীয় স্বজন বের হয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে তাকে চিকিৎসার জন্য ভ্যানযোগে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নওগাঁ।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 89 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 115 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 103 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481