বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরের গোল্লাপাড়া বাজারে গ্রিল কেটে ২৪ লাখ টাকার কীটনাশক চুরি

Reporter Name / ৭
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

ক্রাইম রিপোর্টার:রাজশাহীর তানোর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোল্লাপাড়া বাজারে এক সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোতলার জানালার গ্রিল ও ভেতরের গোডাউনের তালা কেটে বহুজাতিক কোম্পানি সিনজেনটার বিপুল পরিমাণ মূল্যবান কীটনাশক লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। চুরি হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০০ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোল্লাপাড়া বাজারের ‘ইসলাম ট্রেডার্স’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে তানোর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৮টার দিকে দোকানমালিক শাটার বন্ধ করে তালা লাগিয়ে বাসায় চলে যান। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁর বাবা দোকান খুলতে এসে দোতলার জানালার গ্রিল এবং ভেতরের গোডাউনের তালা কাটা অবস্থায় দেখতে পান। পরে গুদামে তল্লাশি চালিয়ে দেখা যায়, অত্যন্ত উচ্চমূল্যের সিনজেনটা কোম্পানির ইনসিপিও ৮০ মিলিলিটারের ৮১ কার্টন, ইনসিপিও ১০০ মিলিলিটারের ৫৪ কার্টন এবং এমিস্টার টপ ২০ মিলিলিটারের ২০ কার্টন কীটনাশক নিয়ে গেছে চোরেরা।গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস. সি) উপদেষ্টা টিপু সুলতান জানান, বাজারে নাইট গার্ডদের নিয়মিত পাহারা চলা অবস্থাতেই চোরচক্র দোকানের পেছনের অংশে দোতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। রাত আনুমানিক ২টার দিকে সিনজেনটা কোম্পানির সবচেয়ে দামি কীটনাশকের কার্টনগুলো একটি চার্জার ভ্যানে তুলে মূল সড়ক দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় চক্রটি।ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com