বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

আন্তর্জাতিক শান্তি দিবসে: কেমন আছে বাংলাদেশের আদিবাসী

Reporter Name / ৬
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ অপরাহ্ন

(লেখক ও কবি স্টেফান সরেন):আজ ২১শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস।প্রতিবছরের ন্যায় এবারও প্রতিপাদ্য “Invest in Peace: For Everyone, Everywhere, Every Day” এটা আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি কোনো একদিনের অনুষ্ঠানিকতা নয়; এটি প্রতিদিনের চর্চা, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া। বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু জাতিগোষ্ঠীর সহাবস্থানের একটি অনন্য দেশ। এখানে বাঙালিদের পাশাপাশি সাঁওতাল, মাহালি, মুন্ডা, কোল, ওঁরাও, পাহাড়িযাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বসবাস করছেন। এই বৈচিত্র্য বাংলাদেশের অন্যতম শক্তি। তবে এই বৈচিত্র্যের মধ্যেও সমতা, ন্যায়বিচার ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করা এখনও একটি গুরুত্বপূর্ণ জাতীয় চ্যালেঞ্জ। রাজশাহী জেলার তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়ন সেই বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। এখানে বাঙালি ও বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করছেন। পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক সহাবস্থান এই ইউনিয়নের ইতিবাচক বৈশিষ্ট্য। একই সঙ্গে এখানে উন্নয়নের অগ্রযাত্রার পাশাপাশি কিছু মানুষের বঞ্চনা, বৈষম্য এবং সীমিত সুযোগের বাস্তবতাও বিদ্যমান। তাই শান্তি নিয়ে কথা বলতে হলে শুধু সম্প্রীতির প্রশংসা করলেই হবে না; সেই সম্প্রীতিকে আরও শক্তিশালী করার জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলোকেও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com