বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

Reporter Name / ৫
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে আরমান আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পার্শ্ববর্তী বানিয়াল গ্রাম থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারকৃত আরমান আলী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছগ্রামের মৃত সোলেমানের ছেলে।মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে ওই শিক্ষার্থী তার আড়াই বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিজ ঘরে টেলিভিশন দেখছিল। এ সময় প্রতিবেশী আরমান আলী টেলিভিশন দেখার অজুহাতে তাদের ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির মা তাদের ঘরে রেখে গৃহপালিত পশু আনতে পাশের মাঠে যান। এই সুযোগে আরমান আলী একা পেয়ে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে মা বাড়িতে ফিরলে শিশুটি পুরো ঘটনাটি বিস্তারিত জানায়।ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি সমঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এর ফলে শনিবার রাতে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরক্ষার স্বার্থে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পরপরই অভিযুক্ত আরমান আলী আত্মগোপনে চলে গেলেও আজ দুপুরে পার্শ্ববর্তী বানিয়াল গ্রামের বাসিন্দারা তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com