বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহী প্রেসক্লাবে সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)গভীর শোক প্রকাশ

Reporter Name / ১৩
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও নগরীর পাঠানপাড়া এলাকার বাসিন্দা প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহীর তানোর সাংবাদিক ক্লাব পরিবার(টি. এস. সি) সম্মানিত সভাপতি সোহানুল হক পারভেজসহ সকল সদস্যবৃন্দ। সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং সাংবাদিক অঙ্গনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সভাপতি সোহানুল হক পারভেজ বলেন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে স্থানীয় গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা ও ক্ষয়ক্ষতি সৃষ্টি হলো। তাঁর চিরবিদায়ে তানোর রাজশাহীর সাংবাদিকতা মহল একজন দক্ষ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সমাজ বিনির্মাণে তাঁর দীর্ঘ কর্মময় অবদান রাজশাহীবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।উল্লেখ্য, সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক নেতা সাইদুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে হেতেম খাঁ কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com