বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

Reporter Name / ১৬
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর মোহনপুরে নেশার টাকার জেরে নিজের গর্ভধারিণী মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা এবং বাবাকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। বর্বরোচিত এ ঘটনায় অভিযুক্ত ছেলে আমিনুলকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।বুধবার দিবাগত রাতে মোহনপুর উপজেলার মৌগাছি সরদারপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহতের নাম জান্নাতুন বেগম। অন্যদিকে গুরুতর জখম হওয়া বাবা মুজিব সরদারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ও আহত ব্যক্তির স্বজন এবং স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত আমিনুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত এবং নিয়মিত কলহে জড়াত। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে টাকার দাবিতে পরিবারের সদস্যদের সঙ্গে তার তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চরম ক্ষিপ্ত হয়ে সে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে মা জান্নাতুন বেগমের ওপর আক্রমণ চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে। এ সময় বাবা মুজিব সরদার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে সে।নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুলকে আটক করে।পুলিশ প্রশাসন জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মুজিব সরদারের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com