স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেল এ.এসপি আ:সালাম এর বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে যা জনবান্ধন কর্মকর্তাদের মনোবল নষ্ট করে এবং সমাজে বিভ্রান্তি ছড়ায়। সম্প্রতি কিছু স্বার্থান্বেষী ও অপরাধচক্রের সাথে যুক্ত ব্যক্তি বিশেষ করে বিচারাধীন একটি হিরোইন মাদক মামলার আসামী কথিত রিপোর্টার কতৃক রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি)আ:সালাম-র সুনাম ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স নীতি ও কঠোর পদক্ষেপের কারণে ও ফ্যাসিস্ট দের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া করায় একটি মহল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।এ ধরনের অপপ্রচার কেবল একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিভাবমূর্তিতে আঘাত হানছে না, বরং এলাকার আইন প্রয়োগকারী সংস্থার স্বাভাবিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষা প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা মাত্র। সুতরাং, এই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এর পেছনে জড়িত চক্রটিকে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি গোদাগাড়ী ও তানোর এর সাধারণ জনগণের।এ বিষয়ে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.এসপি আব্দুস সালাম বলেন,আমার বিষয়ে পত্রিকা এবং অনলাইনে যে নিউজটি করা হয়েছে সেটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত এক কুচক্র মহল মাদক সম্রাট আমার মান ক্ষুন্ন করার জন্য এই নিউজটি করেছেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।