রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরে রাসিক প্রশাসক ও নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজশাহীতে আরএমপির বিশেষ নিরাপত্তা টহল মহড়া রাজশাহীতে নাগরিক শোকসভা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর ছিলেন সাইদুর রহমান রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় ৪ নেতার ছাত্রত্ব বাতিল ভুয়া পরিচয় ও কর্মস্থল ত্যাগের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত তানোর নলপুকুরিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত! তানোরে আমণখেতে পোকার আ-ক্রমণ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ ভাইরাল অডিওটি ওসির, জানাল ডিবি পূজার বাকি ১০ দিন তানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরা

কথিত মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাব ও সদস্যদের জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া: অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

Reporter Name / ১০৭
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন




স্টাফ রিপোর্টার :‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে রাজশাহী প্রেসক্লাব ও ক্লাবের নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাৎক্ষণিক প্রতিবাদ সভা ও প্রতিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ​রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরদার শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুনের সঞ্চালনায় রাজশাহী ভুবন মোহন পার্কে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সাধারণ সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।​প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, ‘সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের ছবি ও মানহানিকর তথ্য জুড়ে ব্যানার তৈরি করা হয়েছে, যা স্পষ্টভাবে ফৌজদারি অপরাধ ও মামলাযোগ্য। নেতৃবৃন্দ আরও দাবি করেন, এই চক্রান্তের পেছনে রয়েছে চিহ্নিত অপরাধী চক্র। অপপ্রচারে নেতৃত্ব দেওয়া এক ব্যক্তি রাজশাহী নগরীর তালাইমারী এলাকার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এবং অতীতে মতিহার অঞ্চলের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় তার নাম ছিল। সাম্প্রতিক সময়ে যার অপকর্মের বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সেই চিহ্নিত ব্যক্তি ও তার সহযোগীরা কিছু বহিরাগত ও নিম্নস্তরের লোক ভাড়া করে এই মানববন্ধন সাজিয়েছে এবং সেখান থেকে প্রেসক্লাব নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন কুৎসা রটিয়েছে। ​তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, “রাজশাহীর সাংবাদিক সমাজের নাম ব্যবহার করে যারা মানববন্ধন করেছে, প্রকৃতপক্ষে তারা কারা? তাদের সাংবাদিক পরিচয়ই বা কী? রাজশাহী প্রেসক্লাব সম্পূর্ণ গঠনতান্ত্রিক নিয়ম মেনে পরিচালিত হয় এবং সে নিয়ম অনুযায়ীই চলবে।”​নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “রাজশাহী প্রেসক্লাব নিয়ে যারা মনগড়া কথা বলছেন, তাদের জেনে রাখা উচিত আগামী ডিসেম্বরে ক্লাবের নিয়মতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা ক্লাবের বৈধ সদস্য, তারাই ক্লাবের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। অথচ আজ মানববন্ধনের নামে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ রাজশাহীর বাইরে থেকে ভাড়াটে লোক নিয়ে এসে ক্লাবের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালানো হচ্ছে। ক্লাবের সদস্যদের ছবি বিকৃত ও মানহানিকর বক্তব্য প্রচারের বিরুদ্ধে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।” ​প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা অবিলম্বে এ ধরনের চক্রান্ত ও অপপ্রচার বন্ধের দাবি জানান, অন্যথায় ক্লাবের মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host