সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি

Reporter Name / ৫০
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন




স্টাফ রিপোর্টার :নতুন, রিকন্ডিশনড এবং ব্যবহৃত সব ধরনের গাড়ির বিশাল সমাহার নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) জমে উঠেছে ‘সুপারসেল কার বাজার’। সাপ্তাহিক এই জমজমাট আয়োজনে নামিদামি বিভিন্ন শোরুমের আধুনিক গাড়ির পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন পুরোনো গাড়ি প্রদর্শন, কেনাবেচা এবং এক্সচেঞ্জের অবারিত সুযোগ পাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। রোদ-বৃষ্টির ঝক্কি এড়িয়ে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে এক ছাদের নিচে শতাধিক গাড়ি যাচাই-বাছাই করে কেনার সুযোগ থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ।

শুক্রবার (১৩ নভেম্বর) ছুটির দিনে রাজধানীর তেজগাঁও থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়ির বাজারে এসেছেন সিয়াম। সারি সারি সাজানো বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ঘুরে দেখছেন এবং নিজেদের বাজেট ও চাহিদার সঙ্গে কোনটি সবচেয়ে মানানসই হবে, তা পরখ করছেন এই দম্পতি। অনুভূতি ব্যক্ত করে সিয়াম জানান, মূলত দেখার ও বাজারদর সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এসেছেন; পছন্দ হলে কেনার চূড়ান্ত পরিকল্পনা করবেন। তাঁর মতে, এই বাজারের সবচেয়ে বড় সুবিধা হলো সব ধরনের গাড়ি একই জায়গায় পাশাপাশি রেখে তুলনা করা যায়। সিয়ামের স্ত্রী সাদিয়ারও বেশ নজর কেড়েছে আয়োজনটি। তিনি বলেন, বিভিন্ন শোরুমে আলাদা আলাদাভাবে ঘুরে সময় নষ্ট করার চেয়ে এক ছাদের নিচে ব্যক্তিগত ও কোম্পানির সব গাড়ি দেখতে পারাটা দারুণ স্বস্তির। এতে দাম ও মানের তুলনা করা অনেক সহজ হচ্ছে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রচলিত ধারায় দেশের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে, স্কুল কিংবা খেলার মাঠে গাড়ির হাট বসলেও সেখানে রোদ-বৃষ্টি ও নিরাপত্তার নানাবিধ সমস্যা থাকে। কিন্তু আইসিসিবিতে সম্পূর্ণ ছাদের নিচে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে এই আয়োজন ক্রেতা-বিক্রেতাদের এক ভিন্ন ও প্রিমিয়াম অভিজ্ঞতা দিচ্ছে, যার ফলে দিন দিন দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

দেশের গাড়ি ক্রেতা ও বিক্রেতাদের জন্য এক ছাদের নিচে সব ধরনের অটোমোবাইল সেবা নিয়ে ওয়ান-স্টপ সলিউশন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘সুপারসেল কার বাজার’। এ প্রসঙ্গে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, সাধারণত নতুন বা রিকন্ডিশনড গাড়ি কিনতে ক্রেতাদের ভিন্ন ভিন্ন শোরুমে ছুটতে হয়। অন্যদিকে, ব্যক্তিগত গাড়ি ন্যায্যমূল্যে বিক্রির জন্যও নিরাপদ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাব রয়েছে। এই দুই সমস্যার কার্যকর সমাধান হিসেবেই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এখানে সরাসরি গাড়ি কেনাবেচার পাশাপাশি পুরোনো গাড়ি বদলে নতুন বা অন্য গাড়ি নেওয়ার অর্থাৎ এক্সচেঞ্জেরও সুব্যবস্থা রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রতি সপ্তাহে বসা এই কার বাজারে গত আড়াই মাসে সর্বনিম্ন ১২০টি থেকে সর্বোচ্চ ২৮০টি পর্যন্ত গাড়ি প্রদর্শিত হয়েছে। বাজারের পরিধি ও জনপ্রিয়তা বাড়ায় এখন ঢাকার পাশাপাশি সিলেট, মানিকগঞ্জ, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও বিক্রেতারা এখানে আসছেন। শুক্রবার বাজারে অংশগ্রহণকারী ‘সুপার কার শপ’ বিশেষ মূল্যছাড় ঘোষণা করায় কোন মডেলের গাড়িতে কত শতাংশ ছাড় মিলছে, তা জানতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও খোঁজখবর নিতে দেখা গেছে। তরুণ ও প্রবীণদের পাশাপাশি পরিবারের শিশু-কিশোররাও উৎসাহ নিয়ে গাড়ি দেখতে আসছেন।

রাজাবাজার থেকে আসা ক্রেতা গোলাম কিবরিয়া জানান, একই ছাদের নিচে নতুন-পুরোনো সব ধরনের গাড়ি পাওয়া যায় শুনে তিনি এসেছেন। অন্তত দশটি গাড়ি যাচাই-বাছাই করে সেরা একটি গাড়ি কেনার লক্ষ্য নিয়ে তিনি ঘুরে দেখছেন। মেলায় যেসব স্টলের সামনে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি চোখে পড়েছে, তার মধ্যে অন্যতম ‘চাঙ্গান অ্যান্ড দিপাল’ শোরুম। প্রতিষ্ঠানটির সেলস এক্সিকিউটিভ এস এম আরিফ হোসেন জানান, তাদের স্টলে আধুনিক ইলেকট্রিক ও নন-ইলেকট্রিক উভয় ধরনের গাড়িই রয়েছে এবং দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালো বিক্রি হচ্ছে।

অন্যদিকে, নিজের ব্যক্তিগত গাড়ি বিক্রির জন্য নিয়ে আসা আনিসুর রহমান জানান, খোলা মাঠ বা রাস্তার পাশের হাটে গাড়ি নিয়ে দাঁড়ানো যেমন কষ্টকর, তেমনি নিরাপত্তারও ঝুঁকি থাকে। কিন্তু সুপারসেল কার বাজারে অত্যন্ত নিরাপদ ও আধুনিক পরিবেশে সরাসরি প্রকৃত ক্রেতাদের কাছে গাড়ি প্রদর্শনের সুযোগ মিলছে, যা বিক্রেতাদের জন্য বড় স্বস্তির বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host