তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু 

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী পরিত্যক্ত মাটির  ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  নিহতের নাম মুনসুর রহমান(৬৫)। সে খাপাড়া গ্রামের মৃত খোকনের পুত্র। একই দিন সকালের দিকে তানোর পৌর সদর একে সরকার সরকারি কলেজের দক্ষিণে প্রফেসর পাড়ায় পাকা দেয়ালে ইট গাঁথুনির সময় পড়ে গিয়ে শমসের নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে,এছাড়া  গুবিরপাড়া গ্রামের বিধবা রজি বেগম (৪০) নামের এক দুই সন্তানের জননী   পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু বরন করেছেন। বৃহস্পতিবার সকালের দিকে ঘটে ঘটনাগুলো। এসব ঘটনায় পরিবারসহ এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, শনিবার সকালের দিকে উপজেলার সরনজাই ইউনিয়ন ইউপির মহিলা সদস্য দোলনচাঁপার স্বামী মুনসুর রহমান নিজ বাড়ির পরিত্যক্ত মাটির ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একই দিন সকালের দিকে পৌর সদর প্রফেসর পাড়ায় প্রভাষক আশরাফুলের বাড়ির পাকা দেয়ালে ইট গাঁথুনির সময় পড়ে যান শ্রমিক রাজমিস্ত্রী শমসের আলী। সাথে সাথে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির বনকেশর গ্রামে। সে সানাউল্লাহর পুত্র। তার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতালে আহাজারি শুরু করেন। স্বজনদের  কান্নায় হাসপাতাল ভারি হয়ে উঠে।

এদিকে একই দিন গুবিরপাড়া গ্রামের মৃত মাসুদের স্ত্রী রজি বেগম (৪০) বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মাকে হারিয়ে  নির্বাক হয়ে পড়েছেন সন্তানেরা।

থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 81 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 110 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 100 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481