বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

পুলিশের আরেক সাবেক কর্মকর্তার দুর্নীতি তদন্তে নামছে দুদক?

Reporter Name / ৩২১
আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ৬:৫৫ পূর্বাহ্ন

ডেস্ক রির্পোট :
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আসা শত শত কোটি টাকার দুর্নীতি অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যেই দুদক পুলিশের বহুল বিতর্কিত সাবেক এ কর্মকর্তাকে তলব করেছে।

বেনজীর ইস্যু শেষ হওয়ার আগেই পুলিশের আরেক দোর্দণ্ড প্রতাপশালী সাবেক কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন বলে গণমাধ্যমের অনুসন্ধানে এসেছে। তার বিষয়েও দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান একটি টিভি চ্যানেলকে বলেছেন, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামাম মিয়ার অবৈধ সম্পদের যে তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান চালাতে পারে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থেই এগুলোর অনুসন্ধান হওয়া দরকার।

বেনজীর কেলেঙ্কারির পর পুলিশের আরেক কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার দুর্নীতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারও ছাড় নেই। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা দিয়েছেন এবং দুদককেও স্বাধীন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারও ছাড় নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, যে যত বড় শক্তিশালী হোক না কেন, দুর্নীতি করলে তদন্ত হবে। দুদক এটি করবে। দুর্নীতি হলে তদন্ত হবে, বিচার হবে। বিচার বিভাগ স্বাধীন, দুদকও স্বাধীন। যে যতো প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের রাজধানীতে একাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি ও জমির তথ্য পাওয়ার খবর প্রকাশ করেছে।

গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে ৬৭ শতক জমি রয়েছে। এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও ১৬৬ শতক জমি।

এদিকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ লাভের তথ্য গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আছাদুজ্জামান মিয়া পরিবার- পরিজনদের নিয়ে দেশ ত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সূত্র : যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com