খুরশেদ আলম,(নাচোল)প্রতিনিধি:
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এসে, আম বাগান পরিদর্শন করলেন ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্টদূতরা। রাষ্টদূতরা এ দেশের আম সারাবিশ্বে রপ্তানি করার লক্ষেই এই আম বাগান পরিদর্শনের আয়োজন করে কৃষি মন্ত্রনালয়।
কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদের নেতৃত্বে অষ্ট্রেলিয়া,ব্রুনাই, মালয়েসিয়া,ইন্দোনেশিয়া,সিঙ্গাপুর, স্পেন,ফিলিপাইন, থাইল্যাডসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দবোনা গ্রামে মোঃ রফিকুল ইসলামের আম বাগান টি পরিদর্শন করেন।
এসময় তাদের সাথে, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ এমপি, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন;বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোঃ বখতিয়ার উপস্থিত ছিলেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, আমের গুণগত মান বৃদ্ধি ও বাজারজাত করনে বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে বিশ্ববাজারে আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে আজকের এ আয়োজন। আমের বিশ্ব ব্র্যান্ডিংয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ৪৪- চাঁপাইনবাবগঞ্জ ২-আসনের জাতীয় সংসদ সদস্য মু.জিয়াউর রহমান, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল ইসলাম, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান,নাচোল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসানসহ আরো অনেকেই।
রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সামনে গ্যাপ সার্টিফাইড কৃষি চর্চা করে আমবাগানে সফল হওয়ার কথা তুলে ধরেন চাষি রফিকুল ইসলাম।
এ সময় বাগান পরিদর্শন করে উৎপাদন কৌশল দেখে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা।








