বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

চারঘাটে ফেন্সিডিলসহ ডিবি’র হাতে বাবা-ছেলে আটক,টাকার বিনিময়ে ছাড়া পেলো ছেলে

Reporter Name / ৩৩৫
আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা চারঘাট পৌরসভার মোক্তারপুর পাইকানপাড়া গ্রামে ১০ বোতল ফেন্সিডিলসহ রাজশাহী জেলা ডিবির হাতে গ্রেফতার হন মাদক ব্যবসায়ী আলমগীর (৪০) ও তার ছেলে রুদ্র (১৬)।কিন্তু বয়সের ব্যবধানের কারনে আন্ডারএইজ হওয়ায় রুদ্র (১৬)’কে নগদ ৪০ হাজার টাকার বিনিময়ে ঘটনাস্থল থেকেই ছেড়ে দেন ডিবির এসআই দাউদ-উজ জামান আকাশ।

গত শুক্রবার বিকাল ৪ টায় রাজশাহী জেলা ডিবির এসআই দাউদ-উজ জামান আকাশ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও জানা যায়, আটক আলমগীর (৪০)’কে ছেড়ে দেওয়ার জন্য ৩ (তিন) লক্ষ টাকা দাবি করেন এসআই দাউদ-উজ জামান আকাশ অন্যথায় চালান দিয়ে দিবে বলে জানান রাজশাহী জেলা ডিবির এই অসাধু কর্মকর্তা।এরপর আটক মাদক ব্যবসায়ী আলমগীর’কে রাজশাহীর চারঘাট মডেল থানার হেফাজতে রাখা হয়।পরের দিন আটককৃত আলমগীরের পরিবার টাকা দিতে ব্যার্থ হওয়ায় আসামীকে দুপুর আনুমানিক ৩টার দিকে ১০ বোতল ফেন্সিডিল মামলায় তাকে জেল হাজতে পেরণ করা হয়।

জানা যায়, চারঘাটে এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন থেকেই ফেন্সিডিল ও হেরোইন এর রমরমা ব্যবসা করে আসছিলো কুখ্যাত এই মাদক কারবারী আলমগীর।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি জানান, মাদক ব্যবসায়ী আলমগীরের বাসায় তার ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল ঠিক সে সময় কিছু পুলিশের লোকজন আলমগীর ও তার ছেলেকে আটক করে।পুলিশগুলো ডিবি নাকি পুলিশ জানিনা তারা সিভিল ড্রেসে ছিলো কিন্তু পুলিশের লোক অনেক্ষন তার বাসায় ছিলো এবং আলমগীরের বাসায় তারা খাওয়া দাওয়াও করেছিল।পরে দেখলাম তার ছেলে রুদ্রকে ছেড়ে দিয়েছিল এবং আলমগীরকে ধরে নিয়ে গেছিলো।

এ বিষয়ে জানতে চাইলে, রাজশাহী জেলা ডিবির এসআই দাউদ-উজ জামান আকাশ জানান, শুক্রবার দুপুরে মোক্তারপুরের পাইকান পাড়ায় আমরা অভিযান পরিচালনা করেছিলাম সেখান থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর (৪০) ও তার ছেলে রুদ্র (১৬)’কে আটক করি যেহেতু ছেলেটি মাইনারএইজ (ছোট) তাই আমরা তাকে ছেড়ে দিই এখানে কোন প্রকার টাকার লেনদেন হয়নি।

এ বিষয়ে রাজশাহী জেলা ডিবির (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আমার জানা মতে ১০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর নামের একজন আটক হয়েছিল তাকে চালান দেওয়া হয়েছে।টাকার বিনিময়ে ছেলে রুদ্র (১৬)’কে ছেড়ে দেওয়ার এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এই অভিযোগটা সম্পূর্ন মিথ্যা এবং বানোয়াট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com