সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে সার বীজ বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন

Reporter Name / ৩৬৭
আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণের এবং কৃষি মেলার শুভ উদ্ধোধন করেন এমপি ফারুক চৌধুরী। এছাড়াও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং টাকা বিতরণ করা হয়। 

এ-উপলক্ষ্যে  রবিবার সকালের দিকে  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর রেজা, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:ওয়াজেদ আলী, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মাদ মুন্টু প্রমুখ। জানা গেছে, ২ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি উপশি বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি করে দেয়া হয়। এসময় প্রান্তিক কৃষক, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host