মোহনপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

আ: হালিম স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় থানায় কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম মারুফ হোসেন (৪৮)। তিনি জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার পেঁচুলিয়া গ্রামের মৃত আঃ হালিম এর ছেলে। নিহত মারুফ ২০২২ সালের মে মাসের ৩১ তারিখে মোহনপুর থানায় যোগদান করেন। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ জুলাই) ভোরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, মোহনপুর থানা পুলিশের টহল ডিউটির একপর্যায়ে রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রায়ঘাটি গ্রামের তেতুলতলা কালভার্ট এর উপর টহল গাড়ীর সামনে একটি অটো ভ্যানের চালক হঠাৎ অটো ভ্যানের গতি কমিয়ে ডানদিকে সামান্য টার্ন নেয়। এসময় টহল গাড়ীর ড্রাইভার উক্ত অটো চালাকের জীবন রক্ষার্থে টহল গাড়ীর গতি কমানোর জন্য কড়া ব্রেক করে। এরপর পুলিশের টহল গাড়ীটি উল্টে যাওয়ার উপক্রম হলে গাড়ীর ড্রাইভার ব্রেক ছেড়ে দেয়। তথাপিও টহল গাড়ীটি উক্ত অটো ভ্যানের পিছনে গিয়ে ধাক্কা লাগে। এসময় টহল গাড়ির পেছনে বসা কনস্টেবল মারুফ গাড়ী থেকে ছিটকে পাকা রাস্তার উপর পরে গেলে মাথার পিছনে এবং বাম পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। 

পুলিশ জানায়, তৎক্ষনাৎ টহল গাড়ির ড্রাইভারসহ অন্যান্যরা মারুফকে রাস্তা থেকে টহল গাড়ীতে তুলে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারুফের শারিরীক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 80 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 99 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481