সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name / ৩২৯
আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪, ২:৪৭ অপরাহ্ন

বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ৮ম প্যাকেজের আওতায় হরতকিতলা মোড় হতে বালিগ্রাম ডা. বকুল এর বাড়ী পর্যন্ত ডিবিসি রাস্তা ও ড্রেন নির্মান,বালিগ্রাম নতুন পাড়া রাস্তা আলাউদ্দীনের বাড়ি হতে মুক্তিযোদ্ধা ওসমান আলীর বাড়ী পর্যন্ত ইউনিক ব্লক রাস্তা নির্মান, শংকরবাটি মোল্লা পাড়া জামে মসজিদ হতে বরজাহানের বাড়ী পর্যন্ত ইউনিক ব্লক রাস্তা ও আরসিসি ড্রেন নির্মান, শংকরবাটি মানব সম্পদ উন্নয়ন অফিস হতে অবঃ সৈনিক মো. গোলাম মোস্তাফার বাড়ী পর্যন্ত ডিবিসি রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
প্যানেল মেয়র ১ মো. সালহে উদ্দিন এর সভাপতিত্বে বুধবার (১০ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন-উজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন।
জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর কারিমা বানু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ।
টাউন প্ল্যানার ইমরান হোসেন এর সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে মেয়র বলেন, পৌরসভার উন্নয়ন কাজ শুরু হয়েছে এর ধারা অব্যহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলার আশা ব্যক্ত করেন তিনি। চলমান কাজে যেন বাধা না আসে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host