তানোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক তানোর: রাজশাহীর তানোরে আন্ত উপজেলা বালক অনুর্ধ্ব ১৭ জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। 
আজ (১৫ জুলাই) সোমবার বিকেল ৫ ঘটিকার সময় তানোর উপজেলা সদরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১(তানোর গোদাগাড়ী) এমপি ও সাবেক জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম, টিএইচও বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,  জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, তানোর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান,পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, প্রমুখ।ফাইনাল খেলায় কামারগাঁ ইউনিয়ন বনাম তালন্দ ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে ৩-১ গোলে কামারগাঁ ইউনিয়ন বিজয়ী হয়।খেলার রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শরীর চর্চা শিক্ষক আব্দুল বারি, সোহরাব হোসেন, হাফিজুর রহমান, খাইরুল ইসলাম, নজরুল ইসলাম এবং কামরুজ্জামান। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিপুল সংখ্যাক ক্রীড়া প্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 80 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 99 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481