বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

কাটাখালী পৌরসভায় সাবেক মেয়রের স্ত্রী বর্তমান মেয়র

Reporter Name / ৪০৬
আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৮:০৩ অপরাহ্ন



স্টাফ রিপোর্টার নাঈম হোসেন: রাজশাহী কাটাখালী পৌরসভায় প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক মেয়রের স্ত্রী রাবেয়া সুলতানা মিতু। আজ রোববার পৌরসভার উপ-নির্বাচনে এ বিজয় অর্জন করেন তিনি।

ভোট শেষে বিকালে আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মিতুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল।

ফলাফল অনুযায়ী, হ্যাঙ্গার প্রতীকে মিতু পেয়েছেন ভোট ৬ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩৪৮৭ ভোট।

মিতু এ পৌরসভারই সদ্য বরখাস্তকৃত মেয়র আব্বাস আলীর সহধর্মিনী। আব্বাস আলীকে বরখাস্ত করার পর এ পৌরসভার মেয়রের পদ ফাঁকা হয়। এরপর উপ-নির্বাচন দেয় নির্বাচন কমিশন।

উপনির্বাচনে মেয়র পদে মোট ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।

এ পৌরসভায় মোট ২৩ হাজার ৫৪১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৬৫০ জন। রিটার্নিং অফিসার জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com