বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ময়নার কাপ-পিরিচের জনসভায় মানুষের ঢল

Reporter Name / ৪৯৬
আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন




নিজস্ব প্রতিবেদক,তানোর:
আগামী ৮ মে বুধবার রাজশাহীর তানোর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ দিনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়নার নির্বাচনী জনসভায় আপামর জনতার ঢল নামে। আজ ৬ মে সোমবার বিকেলের দিকে তানোর পৌর সদরের গোল্লাপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই নির্বাচনী জনসভা।

সভায় তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, তানোর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বাধাঁইড় ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর দক্ষিণ আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, সরনজাই ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সরনজাই হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ও মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মাদ হোসেন মুন্টু।

এছাড়াও উপজেলার কামারগাঁ ইউপির সাবেক সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টু ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার ৭টি ইউনিয়ন ও দুই পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী ছাড়াও আপামর জনতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com