বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে রাত পোহালেই ভোট ৬১টি ভোট কেন্দ্রের ৫৮টি গুরুত্বপূর্ণ

Reporter Name / ৩৯৩
আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক,মনিরুজ্জামান মনি: রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ৬১টি কেন্দ্রের মধ্যে ৫৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তানোর উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার কামরুজ্জামান বলেন, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে এসআই, এএসআইসহ ৩ জন করে পুলিশ সদস্য ও ১৩ জন করে আনছার সদস্য নিয়জিত থাকবে। এর পাশাপাশি ৭টি ইউপির প্রতিটিতেই বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্টাইলিং ফোর্স হিসেবে টহল দিবে।

তিনি বলেন, সকাল থেকে বিকালের মধ্যেই পিজাইডিং অফিসার, সহকারী পিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ভোট গ্রহনের প্রয়োজনীয় সকল সামগ্রী নিয়ে স্ব স্ব কেন্দ্র পৌছে গেছেন। তবে, ব্যালট পেপার সকালে পৌঁছে দেয়া হবে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, ভোট কেন্দ্রে আইন শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে থাকবে। এখানে কাউকে ছাড় দেয়া হবে না।

তানোর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২ টি পৌর সভায় মোট কেন্দ্র ৬১ টি ভোট কেন্দ্র, বুথ ৪শ’ ২৫ টি। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ বুথ থাকবে আলাদা। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে। সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের সকর প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ২জন চেয়ারম্যান প্রার্থী, ২ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ৩ টি পদে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন। তানোর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৬হাজার ১ শ’ ৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৯শ’ ৭ জন ও নারী ভোটার ৮৪ হাজার ২ শ’ ৬৬ জন। নির্বাচনের দিন বুধবার তানোরে সরকারী ছুটি ঘোষনা করা হয়েছে। তানোর উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com