বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোর -গোদাগাড়ী উপজেলায় বুধবার ভোট গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৫৫

Reporter Name / ৪১৮
আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন



মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি:রাজশাহীর প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচন। বুধবার (৮ মে) দুই উপজেলার মোট ১৬৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৫৫ টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্যমতে, গোদাগাড়ী উপজেলায় মোট ভোট কেন্দ্র থাকবে ১০৭ টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র ৯৭ টি এবং সাধারণ ভোট কেন্দ্র ১০ টি। এছাড়া গোদাগাড়ীতে পদ্মার চরাঞ্চলের সীমান্তবর্তী আরও ৫ টি কেন্দ্র থাকবে।

তানোর উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬১ টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র ৫৮ টি এবং সাধারণ কেন্দ্র ৩ টি। গোদাগাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ১৬০ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ২৮৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৮৭০ জন। তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন। এছাড়া তানোরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১৭৩ জন। এরমধ্যে নারী ৮৪ হাজার ২৬৬ জন এবং পুরুষ ৮১ হাজার ৯০৭ জন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম কাপ-পিরিচ প্রতীক, গোদাগাড়ী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সুনন্দন দাস রতন মোটর সাইকেল প্রতীক, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দীন সোহেল দোয়াত-কলম প্রতীক এবং জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনী ঘোড়া প্রতীক।

আর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা লুৎফর হায়দার রশিদ ময়না কাপ-পিরিচ এবং মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক-সাধারণ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

তানোরে উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দুই জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আরও তিনজন প্রার্থী নির্বাচনে লড়ছেন। গোদাগাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আরও দুই প্রার্থী লড়ছেন।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দোলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com