তানোরে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ

সারোয়ার হোসেন তানোর (রাজশাহী): ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে উপশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাজশাহীর তানোরে ৭ হাজার ৬৫০ জন কৃষকদের বিনা মূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (১১ মে) সকালের দিকে উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বাধাইড় ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান আতাউর রহমান, সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু প্রমুখ । কৃষি অফিস সুত্রে জানা যায়, ৭ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। তবে এউপজেলায় আউশ ধানের চাষাবাদ হয়না। প্রনোদনার সার বীজ বিভিন্ন দোকানে বিক্রি হয় বলেও অহরহ অভিযোগ রয়েছে।

এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরন করা হয়। ইউএনওর কার্যালয় সুত্রে জানা গেছে, ৩৪ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল এবং ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার ৫০০টাকা করে, ৮২ জনের মাঝে ৬ হাজার টাকা করে ও ৪২ জনের মাঝে ৯ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়।এদিকে নব নির্বাচিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না কে নির্বাহী কর্মকর্তা ও কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ ফুলের শুভেচ্ছা জানান।এছাড়াও উপজেলায় কর্মরত সাংবাদিকরা নব নির্বাচিত চেয়ারম্যান কে ফুলেল শুভেচছা জানিয়েছেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রান্তিক কৃষকেরা এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 78 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481