আগামী ২৯ মে পবা ও মোহনপুরে ভোট, ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক :
আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং অফিসার সরকার অসীম কুমার রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ৩৩ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী। প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

রিটার্নিং অফিসার সরকার অসীম কুমার জানান, পবা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ওয়াজেদ আলী খাঁন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, ফারুক হোসেন ডাবলু আনারস, এমদাদুল হক এমদাদ ঘোড়া, সাইফুল বারী ভুলু কাপ পিরিচ, আব্দুর রশিদ দোয়াত কলম ও ডেভিড রিচার্ড মুর্মু হেলিকপ্টার প্রতীক পেয়েছেন।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ফরিদুল ইসলাম রাজু টিউবওয়েল, শহিদুল ইসলাম বই, কামরুজ্জামান টিয়া পাখি, নাজমুল ইসলাম তালা, রফিকুল ইসলাম উড়োজাহাজ, সরওয়ারে আলম মানিক গ্যাস সিলিন্ডারের, শ্রী প্রদীপ কুমার সাহা মাইক ও মো. আসাদুজ্জামান আসাদ চশমা প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. আরজিয়া বেগম কলস, মোসা. হাসিনা খাতুন ফুটবল, মোসা. চেনবানু হাঁস ও মোসা. পপি খাতুন বৈদ্যুতিক পাখা প্রতীক পেয়েছেন।

রিটার্নিং অফিসার সরকার অসীম কুমার আরও জানান, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে এনামুল হক ঘোড়া, আল-মোমিন শাহ গাবরু কাপ পিরিচ, আলমগীর মূর্শেদ রঞ্জু মোটরসাইকেল, মেহেবুব হাসান রাসেল দোয়াত কলম, আফজাল হোসেন বকুল আনারস প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে বিন-বিল্লাহ টিউবওয়েল, খোন্দকার মশিউর রহমান উড়োজাহাজ, হাবিবুর রহমান মিঠু তালা, আব্দুর রউফ টিয়া পাখি, কবির হাসান চশমা এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রাবিয়া খাতুন শিমা কলস, সানজীদা রহমান প্রজাপতি, ডলি আক্তার ফুটবল, শ্রীমতি পলি রানী সেলাই মেশিন, হাবিবা বেগম পদ্মফুল।

  • Related Posts

    ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

    জনতার সময় ডেক্স:ভারতীয় সীমান্তে তারা যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় তবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…

    তানোর চৌবাড়িয়া পশু হাটের প্রবেশ মুখে জলাদ্ধতায় দুর্ভোগ

    স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর-চৌবাড়িয়া হাটের প্রবেশ মুখের সড়কের রাস্তা ভেঙে সৃষ্টি হওয়া গর্তে পানি জমে থাকায় চরম দূর্ভোগের মধ্যে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছেন বিভিন্ন যানবাহন ও মটরসাইকেল চালকসহ ও পথচারীরা।ওই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 78 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481