বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মোহনপুরে প্রশাসন ম্যানেজ করে খাসপুকুর সংস্কারের নামে প্রতারণা

Reporter Name / ৩৬৮
আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৭:৫২ পূর্বাহ্ন




নিজস্ব প্রতিবেদক :
জেলা ও উপজেলা পর্যারের প্রশাসনকে ম্যানেজ করে ব্যক্তি মালিকানা পুকুর সংস্কারের সাথে সরকারি খাস পুকুরও সংস্কার করে মাটি বাণিজ্য ও ব্রীজের মুখ বন্ধ করে দেয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসী। এনিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ভাবে অভিযোগ উঠেছে। রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধুরইল ইউপির মল্লিকপুর গ্রামে ঘটে রয়েছে এমন ঘটনা।

পুকুর সংস্কারের মাটি বিক্রি করার কারণে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ভয়াবহ দূর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। পুকুরটি সংস্কার করছেন মল্লিকপুর গ্রামের হাজী ওমর আলী। তিনি প্রতারণা করে পুরাতন পুকুর সংস্কারের আবেদন করে সরকারি খাস পুকুরও সংস্কার করছেন। হাজির এমন প্রতারণার ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু হাজি প্রভাবশালী হওয়ার কারণে তার ভয়ে মুখ খুলছেন না কেউ।

সরেজমিনে দেখা যায়, তানোর পৌরসভার শেষ সীমানা বুরুজ ঘাট থেকে মোহনপুর যাওয়ার পাকা রাস্তার মাঝে বাগবাজারের পূর্বদিকে রাস্তার দক্ষিণে বিশাল আয়তনের দিঘি রয়েছে। দিঘির মাঝে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। দিঘির মাঝে সরকারি খাসপুকুর রয়েছে। দিঘির মাটি হেরো ট্র্যাক্টরে করে মাটি বহন করার কারণে পাকা রাস্তায় মাটির স্তুপ পড়ে রয়েছে পুরো রাস্তা জুড়ে।

রাস্তার উপরে রয়েছে ব্রীজ। ব্রীজ দিয়ে কয়েক গ্রামের পানি বের হয়। সেই ব্রীজের মুখ বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসী আশঙ্কা করছেন সামান্য পরিমান বৃষ্টি হলে কয়েক গ্রামে জলবদ্ধতার সৃষ্টি হবে।

সেখানে কয়েকজন ব্যক্তি ছিলেন তারা জানান, হাজি প্রতারণা করে পুকুর পুনসংস্কার করার আবেদন করেন। কিন্তু পুকুরের ভিতরে সরকারি খাসপুকুর রয়েছে। সেটা গোপন করেন হাজি ওমর। শুধু তাই নয়, পুকুরের কাদা মাটি হেরো ট্যাক্টরে করে পাকা রাস্তা দিয়ে বহন করার কারণে ব্যাপকভাবে মাটি পড়ে রয়েছে। সম্প্রতি বৃষ্টি হওয়ার কারণে রাস্তা দিয়ে স্বাভাবিক ভাবে কোন ধরনের যান চলাচল করতে পারেনি। এমনকি মোটরসাইকেল দূর্ঘটনা পর্যন্ত হচ্ছে প্রতিনিয়ত। তারপরও দেদারসে মাটি বিক্রি করে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একব্যক্তি বলেন, নিজের পুরাতন পুকুর সংস্কার করতে অনুমোদন নিতে হয়। মাটি বাহিরে দেয়া যাবেনা মর্মে অনুমতি দেয় উপজেলা প্রশাসন। কিন্তু কিসের বিনিময়ে খাসপুকুর সংস্কার করতে দিয়েছে প্রশাসন বুঝতে হবে। টাকা থাকলে সবই হয়।

পুকুর পাড়ে ছিলেন হাজি ওমর আলীর ছেলে সুজন তিনি জানান, পুরাতন পুকুর সংস্কার করা হয়েছে। আপনাদের পুকুরে খাসপুকুর রয়েছে সেটা কিভাবে সংস্কার করছেন জানতে চাইলে তিনি জানান, খাসপুকুর সংস্কার করা হয়নি। তবে আমাদের পুকুরের মধ্যে খাসপুকুর রয়েছে সংস্কার তো করতেই হবে। মাটি বিক্রির অনুমতি নেই কিভাবে বিক্রি করলেন জানতে চাইলে তিনি জানান তাহলে কৃষি জমিতে কিভাবে পুকুর হয়, এদেশে টাকা থাকলে সবই হয় বলে দাম্ভিকতা দেখান তিনি।

সেখান থেকেই মোহনপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মিথিলা দাসকে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।

উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, পুরাতন পুকুর সংস্কারের অনুমতি দেয়া আছে। কিন্তু কোনভাবেই মাটি বের করা যাবেনা। মাটিও বের করেছে এবং ব্রীজের মুখ বন্ধ করেছে জানতে চাইলে তিনি জানান, এসব করার কোন সুযোগ নেই। রবিবার অফিসে গিয়ে অনুমতির কাগজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুকুরের ভিতরে খাসপুকুরও রয়েছে সেটা সংস্কার করতে পারে কিনা জানতে চাইলে তিনি জানান, খাসপুকুর সংস্কার করা যাবে না, এসব বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com