বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বাগমারায় ইউএনও’র হস্তক্ষেপে যুবলীগ নেতার অবৈধ পুকুরখনন বন্ধ

Reporter Name / ৩৬১
আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪, ৬:৪৯ পূর্বাহ্ন




আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা আসাদুল ইসলামের অবৈধ পুকুরখনন বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে ড্রেজারের (ভেকু) চালকনসহ মোট ছয় জনের তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, তাহেরপুর পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল ইসলাম ও হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সংশ্লিষ্ট দপ্তরের অনুমোতি ছাড়াই ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীপতীপাড়া (শান্তিপুর) গ্রামে অবৈধভাবে পুকুর খনন কাজ শুরু করেন। এছাড়া ঝিকরা ইউনিয়নের পুকুর খনন চক্রের মুল হোতা আমজাদ হোসেন ও আব্দুর রাজ্জাক মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে নামকান গ্রামে কৃষিজমিতে জোরপূর্ব পুকুর খনন কাজ শুরু করেন। এতে এলাকার কৃষকরা বাধা দিদে গেলে তাদের হুমকি-ধামকি দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তারা অবৈধভাবে পুকুর খনন কাজ চালিয়ে যেতে থাকেন। এই ঘটনায় কৃষকদের পক্ষে ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনারের (ভূমি) কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে শরিফুল ইসলাম, রমজান আলী, সাহেব আলী ও আশরাফুল ইসলামসহ এলাকার ১৯ জন কৃষকেরও স্বাক্ষর রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে হামিরকুৎসা ও ঝিকরা ইউনিয়নে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমোতি না থাকায় অবৈধভাবে দুটি পুকুর খনন বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেকুর চালকনসহ মোট ছয় জনের ৫০ হাজার করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অবৈধভাবে পুকুর খনন কাজে নিয়োজিত ড্রেজার (ভেকু) ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় লোকজন অভিযোগ করে জানান, ভ্রাম্যমান আদালতে দুটি পুকুর খনন বন্ধ করা হলেও ঝিকরা ইউনিয়নের মদাখালী বাজার সংলগ্ন ঝাড়গ্রামে কলেজ শিক্ষক শিবনাথ কুমার, প্রভাস কুমার ও লিটন, হামিরকুৎসা ইউনিয়নের কালুপাড়া রায়াপুর গ্রামে নাইম ইসলাম, শ্রীপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে এলাকার প্রভাবশালী সোহেল রানা, একই ইউনিয়নের রামগুয়া গ্রামে অ্যাডভোকেট উজ্জল হোসেন এবং গোন্দিপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মোড়ে আব্দুল জব্বার ওরুফে হুয়া মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করে ট্রাক্টরযোগে বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করছেন।
অপরদিকে, পুকুর খননের মাটি বিভিন্ন ইটভাটায় ট্রাক্টরযোগে সরবরাহ করায় পাকা সড়ক নষ্ট হয়ে যাচ্ছে বলে উপজেলা সহকারি প্রকৌশলী (এলজিইডি) খলিলুর রহমান এই প্রতিবেদককে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com