বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

পারিশো দূর্গাপুর বাজারে তানোরে র‍্যাবের সোর্স পরিচয়ে আশরাফুলের ফেন্সিডিল ব্যবসা

Reporter Name / ৫৮৩
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন



সারোয়ার হোসেন তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের পারিশো দূর্গাপুর বাজারে র‍্যাবের সোর্স পরিচয়ে আবার কখনো সৈনিক লীগের নেতা পরিচয়ে প্রকাশ্যে দিবালোকে রমরমা ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন শীর্ষ মাদক কারবারি আশরাফুল আলম। দেখার যেন কেউ নেই। নাকি অন্যকিছু! প্রতিদিন দলবেঁধে হোন্ডা নিয়ে ফেন্সিডিল খেতে মাদক সেবীরা ভীড় জমাচ্ছেন আশরাফুল আলমের বাড়িতে ও দূর্গাপুর বাজারে তার পল্টি মুরগির খামারে। এতে করে তার প্রকাশ্যে দিবালোকে ফেন্সিডিল ব্যবসার জন্য এলাকার জনসাধারণ গন চরম ক্ষীপ্ত হয়ে উঠেছে। আশরাফুল আলমের মাদকের ব্যবসার জন্য এলাকার উর্তি বয়সের ছেলে-মেয়ে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। সম্প্রতি,আশরাফুল আলমের মাদক ব্যবসা বন্ধের জন্য গ্রামের লোকজন তাকে একাধিক বার নিষেধ করলেও তাদের কথায় কোন কর্ণপাত না করে আরো বেপরোয়া হয়ে উঠে আশরাফুল আলমের ফেন্সিডিল ব্যবসা। এমনকি মাদক ব্যবসায় বাঁধা দিলে প্রকার্শে তার বখাটে ছেলে রাসেল সাবেক এক যুবলীগ নেতাকে চাকু মেরে আহত করেন। যার ফলে প্রকার্শে মাদক (ফেন্সিডিল) ব্যবসা করলেও আশরাফুল ও তার ছেলের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। পারিশো দূর্গাপুর গ্রামের বেশকিছু সচেতন মানুষ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছে আশরাফুল আলম। তার বিরুদ্ধে অভিযোগ দিতে কেউ সাহস পায়না। কেউ সাহস করে অভিযোগ করলে তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে ভয়ভীতি দেখানো হয়। তার মাদকের ব্যবসার জন্য এলাকায় ছেলে মেয়ে নিয়ে ব্যাপক আতঙ্কে রয়েছে অভিভাবকরা। মাদক ব্যবসার বিষয়ে আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মাদকের তেমন ব্যবসায়ি না। বিভিন্ন জায়গায় র‍্যাব ও পুলিশের সোর্স হিসেবে কাজ করে দু’একটা ফেন্সিডিল পেলে সেগুলো বিক্রি করি। এসব নিয়ে আপনারা কেনো সংবাদ করবেন। সাক্ষাতে আসেন বসে কথা বলি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com