বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে সরকারি ২০ লক্ষ্ টাকার  গাছ কাটার অভিযোগ!

Reporter Name / ৩৪১
আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪, ১:০০ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক,তানোর:
রাজশাহীর তানোরে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচন্দর ইউপির মোহনপুর মৌজায় ঘটেছে এমন ঘটনা। এ ঘটনায় গুড়ইল গ্রামের আজিজুল হকের  পুত্র  আব্দুল্লাহ আল কাফি  বাদী হয়ে  মৃত ইয়াকুবের পুত্র ইমারত আলী, গুড়ইল গ্রামের মৃত তজীব মৃধার পুত্র  মুসারুল,জালাল উদ্দিনকে আসামী করে  উপজেলা নির্বাহীর দপ্তরে মৌখিক  অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে ইউএনওর দপ্তরে শুনানির জন্য ডাকা হয়। তবে, সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন ইউএনও বলে জানান আবদুল্লাহ আল  কাফি। মৌখিক অভিযোগকারী আব্দুল্লাহিল কাফি বলেন, জায়গাটি আমরা আমমুক্তা দলিল করেছি। যাদের নামে অভিযোগ করেছেন কাফি ওই জায়গা থেকে প্রায় ২০টির মত মেহগনি ও ১৫/২০টির মত তাল, আম ও জাম গাছ কর্তন করেছেন। আমরা বাঁধা দিলে তারা বাচার জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছেন। সোমবার শুনানির দিন ধার্য্য ছিল। কিন্তু ইউএনও স্যার সার্ভেয়ারকে সরেজমিনে তদন্ত করতে বলেন। তদন্তের পর পুনরায় দিন ধার্য্য করবেন। 
অভিযোগকারী আবদুল্লাহ আল কাফি জানান, এক একর ৮৮ শতাংশ সরকারি খাল। খালের পাশে গাছগুলি প্রতি বছর গাছ কর্তন করে লক্ষ লক্ষ টাকা পকেটে ভরছেন।  
 বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছ কর্তনের ফলে ভবিষ্যতে প্রজন্মের অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ইউএনও স্যারকে মৌখিক অভিযোগ দিয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাচ্ছি। 
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার শুনানির দিন ছিল। কিন্তু সরেজমিনে তদন্তের জন্য সার্ভেয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি গাছ কাটার কোন সুযোগ নেই। যারাই এ ধরণের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com