নিয়ামতপুরে পুকুরে পাওয়া মরদেহের পরিচয় মিলেছে

আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টারঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম রতন চন্দ্র শীল (৪৭) তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাংগাবাড়ি ইউনিয়নের কালীপদ চন্দ্র শীলের ছেলে।পুলিশ জানায়, আজ সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের একটি পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিটিআই) এর সদস্যরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে। আরও জানা গেছে, রতন চন্দ্র শীল এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হন। তাঁর মরদেহ নেওয়ার জন্য পরিবারের সদস্যরা রওনা হয়েছেন। নিয়ামতপুরে পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 78 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481