বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

চতুর্থ ধাপের নির্বাচনে বাঘা-চারঘাটে লাভলু-মামুন বিজয়ী

Reporter Name / ৩৩৭
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ন




নিজস্ব প্রতিবেদক :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীতে বাঘা ও চারঘাট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে দুই উপজেলায় এ নির্বাচন শেষ হয়। দুই উপজেলায় হাডাহাড্ডি লড়াই হয়েছে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে।

বাঘায় মোটরসাইকেল প্রতীকে মাত্র ১০৬ ভোট বেশি পেয়ে লায়েব উদ্দীন লাভলু বিজয়ী লাভ করেছে। আর চারঘাটে ২৪০ ভোটের ব্যবধানে মোটরসাইকেলে প্রতীকে বিজয়ী হয়েছেন কাজী মাহমুদুল হাসান মামুন।

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩২ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন লায়েব উদ্দীন লাভলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে ৩২ হাজার ২৯৯ ভোট পেয়েছেন রোকনুজ্জামান।

ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ২৫ হাজার ৬৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মোকাদ্দেস। তার নিকটতম প্রার্থী বই প্রতীকে ২২ হাজার ৯৯২ ভোট পেয়েছেন কামরুজ্জামান। অন্য প্রার্থী টিউবওয়েল প্রতীকে মেহেদী হাসান পেয়েছেন ১৩ হাজার ৬৫৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ২৫ হাজার ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন রিনা খাতুন। তার নিকটতম প্রার্থী কলস প্রতীকে ২২ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন ফাতেমা খাতুন। অন্য প্রার্থীদের মধ্যে প্রজাপতি প্রতীক নিয়ে ১৪ হাজার ২০৮ ভোট পেয়েছেন ফারহানা দিল আফরোজ।

বাঘা উপজেলা নির্বাচনে সর্বমোট ভোট পড়েছে ৬৬ হাজার ২৩২টি ভোট। এরমধ্যে বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৯৪৪ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৬২ হাজার ২৮৮ ভোট। ভোটের শতকারা হার ৩৯ দশমিক ৯৮ শতাংশ।

চারঘাট উপজেলায় মোটরসাইকেলে প্রতীকে ৩২ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন কাজী মাহমুদুল হাসান মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে ৩২ হাজার ৪১ ভোট পেয়েছেন ফকরুল ইসলাম। হাডাহাড্ডি লড়াইয়ে মাত্র ২৪০ ভোটের ব্যবধানে কাজী মাহমুদুল হাসান মামুন বিজয়ী লাভ করেছেন। অন্য প্রার্থী মধ্যে ঘোড়া প্রতীকে ২২ হাজার ২১০ ভোট পেয়েছেন গোলাম কিবরিয়া।

চারঘাটে ভোট পড়েছে ৮৯ হাজার ৭৪৬ ভোট। যার মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ২১৪ ভোট। বৈধ ভোট ৮৬ হাজার ৫৩২। ভোট প্রদানের হার ৪৯ দশমিক ৭৫ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com