বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন : চেয়ারম্যান

Reporter Name / ৩৪১
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৯:৪৯ পূর্বাহ্ন




তথ্যবিবরণী :
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু প্রেস কাউন্সিল এটা প্রতিরোধ করতে পারবে না। এর জন্য মূলধারার সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।

আজ বুধবার (৫ জুন) সকালে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে রাজশাহী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নিজামুল হক প্রেস কাউন্সিল আইন এর সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বর্তমান আইন অনুসারে প্রেস কাউন্সিল অপরাধীকে শুধু তিরস্কার করতে পারে। ফলে এখানে কেউ মামলা করতে আগ্রহ দেখায় না। ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করে যেখানে শাস্তি অনেক বেশি। এ আইনে জরিমানার বিধান রাখলে প্রেস কাউন্সিলে মামলার পরিমাণ বাড়বে। তাতে সাংবাদিকদের জন্যও সুবিধা হবে।

তিনি বলেন, এই আইন পরিবর্তনের জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। সরকার আইনটি নিয়ে পর্যালোচনা করছেন। খুব শীঘ্রই আইনটি পাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় তিনি হয়রানি থেকে মুক্ত থাকার জন্য মানহানিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের পরামর্শ প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, আরএমপি’র সিটিটিসি উপপুলিশ কমিশনার সরকার ওমর ফারুক এবং আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com