সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

সন্তান আপনার লেখাপড়ার দায়িত্ব শেখ হাসিনার- এমপি আসাদুজ্জামান আসাদ

Reporter Name / ৩৬২
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪, ২:১৫ অপরাহ্ন

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার:

শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের কথা উল্লেখ করে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা শিক্ষাক্ষেত্রে যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বিগত দিনে কোন সরকার প্রধান করেনি।

ডিজিটাল থেকে এখন স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছে ছিলো সোনার বাংলা গড়ার।তিলে তিলে পরিশ্রম করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার হাত ধরেই দেশে শিক্ষাখাতের বিপ্লব ঘটেছে।
মাধ্যমিক পর্যায়ে পবা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সামসুদ্দিন প্রাং কে সংবর্ধনা অনুষ্ঠানে নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এগুলো কথা বলেন।

তিনি বলেন,বর্তমান সরকার জানুয়ারির ১ তারিখে শিক্ষার্থীরা পাঠ্যবই পাচ্ছে বিনামূল্যে। আগে এই বই কিনতে না পেরে অনেক গরীব শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরীব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে বই এবং শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে যা দিয়ে শিক্ষার্থীরা পড়াশোনার ব্যায় মিটাচ্ছে।এখন আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন শিক্ষা প্রতিষ্ঠানের কিরুপ পরিবর্তন হয়েছে। এখন প্রতিটি প্রতিষ্ঠানে নতুন বহুতল বিল্ডিং দেওয়া হয়েছে যা আগে ছিলো না। শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে কেউ বেশি চিন্তা করে না। তাই পড়াশোনার সঠিক মান নিশ্চিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মনে রাখবেন সন্তান কে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারলেই বাবা-মা হিসেবে আপনারা সফল।সন্তান আপনার লেখাপড়ার দায়িত্ব শেখ হাসিনার।

অনুষ্ঠানে নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল,নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ কাউসার আলী,নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসা সুপার আলতাব হোসেন, নওহাটা পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে প্রধান অতিথি বিদ্যালয়ে নামফলক ও ডিজিটাল উপস্থিতি (ফিঙ্গারপ্রিন্ট) মেশিনের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host