বাঘায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সংক্রান্ত সেমিনার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:

“প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী’র বাঘা উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার ( ১১ই জুন) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম।

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারী পরিচালক আখলাক -উজ -জামান।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইমরান আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাঘা রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব সাহা প্রমুখ।

সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, বিদেশ ফেরতকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

এই সেমিনারে বক্তারা বলেন, আমাদের প্রত্যেককের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান হওয়াটা খুবই দরকার। বর্তমান প্রেক্ষাপটে দক্ষতা উন্নয়ন অর্জন করে এলাকার সকল পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে পিছিয়ে থাকা এই মানুষদের সমাজের মূলধারার মানুষের সাথে সম্পৃক্ত করতে হবে।

বক্তারা আরও বলেন- পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভীষ্ঠ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন করে দক্ষ জনগোষ্ঠীতে রুপান্তর করার লক্ষ্যে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্বাবধানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সংশ্লিষ্ট দপ্তর গুলো কাজ করে যাচ্ছে।

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481