সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

পুঠিয়ায় ফেসবুকে ভিডিও পোস্ট দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name / ৩৪৫
আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ৬:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া :
ফেসবুকে ভিডিও পোস্ট করে আত্মহত্যা করেছেন রহিমা আক্তার রেমি (২৪) নামে এক গৃহবধূ। মঙ্গলবার ভোরে রাজশাহীর পুঠিয়ায় এ ঘটনা ঘটে। নিহত রেমি পুঠিয়া উপজেলার নিমতলা মন্ডল পাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে এবং কাঠালবাড়িয়া এলাকার সায়েম আক্তার সাগরের স্ত্রী।

সাগরের চাকরির সুবাদে রাজশাহী জেলার চারঘাট বাজারের কাছে ফকির মিলিটারির মোড়ে আলী আজমের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। সেখানে তাদের বেডরুমের বেলকনির সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নেয় রেমি। এর আগে রেমি ফেসবুক লাইভে এসে তাদের পারিবারিক কলহের কথা তুলে ধরেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রহিম চারঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

রেমি তার পোস্ট করা ভিডিওতে বলেন, আমি একটি বই লিখতে শুরু করেছিলাম। বইয়ের নাম রাখতে চেয়েছিলাম সুইসাইড। বই লেখা শেষ না করতেই আমি নিজেই সুইসাইড হয়ে গেলাম। বাবা-মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না। এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি। জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই।

স্বামীর উদ্দেশে রেমি বলেন, তুমি সন্তানের বাবা-মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দু’জনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে। যে নতুন জীবনসঙ্গী হবে তাকে সময় দিও।

রেমির বাবা লিখিতভাবে পুলিশকে জানায়, গতকাল ঈদের দিন আমার মেয়ে ও জামাই আমার বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে দুপুরের পর বাড়ি ফিরে যায়। এরপর আমি শুনতে পাই আমার মেয়ের শ্বশুর বাড়িতে পারিবারিক মনোমালিন্য হয়। পরে আমার জামাই ও মেয়ে চারঘাট ভাড়া বাসায় চলে যায়। মঙ্গলবার ভোরবেলা আমার জামাই আমার ছেলের কাছে ফোন দিয়ে ওই খবর দেয়।

এ বিষয়ে চারঘাট থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host