বাগমারায় ১৮ মামলার আসামি চেয়ারম্যান জান মোহাম্মদ গ্রেফতার

আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় ১৮ মামলার আসামি আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে সারোন্দি গ্রামস্থ নিজ বাসভবন থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগেও তিনি একাধিক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন। সম্প্রতি জামিনে আসার পর তিনি পুরোদমে এলাকার সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন, চাঁদার দাবিতে প্রধান শিক্ষককে অপহরণ, পুকুর দখল ও জোর করে মাছ লুটসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মতকান্ড শুরু করেন।

থানা সূত্রে জানা গেছে, সরদার জান মোহাম্মদের বিরুদ্ধে ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে ৪ জন নিহত ও পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে।

এ ছাড়াও তাঁর বিরুদ্ধে তিনি চেয়ারম্যান থাকাকালে ক্ষমতার অপব্যবহার, সরকারি কাজে বাঁধাদান, নিজ দলের কর্মিকে পিটিয়ে হত্যার চেষ্টা, বিস্ফোরক, ছিনতাই, চাঁদাবাজি, জোরপূর্বক পুকুর দখল, দীঘি দখল, মাছ লুট ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮ টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় এর আগেও তিনি গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। এরপর বাগমারা থানায় ও বোয়ালিয়া থানায় দায়ের হওয়া দুটি প্রতারণা মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এ কারণে তাকে গ্রেফতার করে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481