বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোর ও নিয়ামতপুর সীমান্তে বনবিভাগের অর্ধশতাধিক গাছ নিধন

Reporter Name / ৩৪১
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৭:৫৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর ও নিয়ামতপুর সীমান্তের হরিপুর সরকারি খাল পাড়ের বন বিভাগের রোপিত বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক গাছ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, হরিপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র ও হরিপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক খাইরুল ইসলাম এসব গাছ স’মিল মালিকের কাছে বিক্রি করেছেন। তানোরের মাদারীপুর বাজারের শুকুর স’মিল মালিক আব্দুস শুকুর এসব গাছ কিনে কেটেছেন। অপরিপক্ক ৬টি তাল গাছ ও প্রায় ৪০টি ইউক্যালেক্টার গাছ কেটে ফেলা হয়েছে। মাদারীপুর বাজারের শুকুর স’মিলে এসব গাছ স্তুপ করে রাখা হয়েছে।

এভাবে নির্বিচারে পরিপক্ক-অপরিপক্ক গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন স্থানীয় সুশিল সমাজ। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ জুন সোমবার সরেজমিন দেখা গেছে, তানোর -নিয়ামতপুর সীমান্তে হরিপুর সরকারী খাল পাড়ে তিনদিন ধরে তাল ও ইউক্যালেক্টর গাছ কাটা হচ্ছে। শুকুর স’মিল মালিক আব্দুস শুকুর শ্রমিক দিয়ে এসব গাছ কাটছে। স্থানীয়রা জানান, শুকুর অবৈধ করাতকল নির্মাণ করে চোরাই কাঠের ব্যবসা করছে। তারা বলেন, শুকুর স’মিলে যেসব কাঠ স্তুপ হয়ে পড়ে আছে তার তদন্ত করা হলে অভিযোগের সত্যতা নিশ্চিত হবে এবিষয়ে জানতে চাইলে হরিপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক খাইরুল ইসলাম বলেন, সরকারি খাড়ির ধার হলেও এসব জায়গা তাদের নিজস্ব। তিনি তার নিজের জায়গার গাছ বিক্রি করেছেন।

এবিষয়ে জানতে চাইলে শুকুর স’মিল মালিক আব্দুস শুকুর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি টাকা দিয়ে গাছ কিনেছেন, তাই কোনো অনিয়ম-দুর্নীতি হলে তার দায় খাইরুল ইসলামের। এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ওই জায়গা নিয়ামতপুর উপজেলার সীমানায়। তিনি নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এবিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, তিনি মিটিংয়ে আছেন,তিনি এসিল্যান্ড সাহেবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এবিষয়ে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বলেন, সাংবাদিকগণ তাকে বিষয়টি অবগত করেছেন। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় ইউপি সদস্য মেম্বার) মতিউর রহমান মতি বলেন, ইউএনও স্যার তাকে গাছগুলো জব্দ করতে বলেছিলেন, তবে গাছগুলো নিয়ামতপুর উপজেলা সীমানায়, এছাড়াও খাইরুল ইসলাম তাকে বলেছেন জায়গাটা তাদের নিজস্ব সম্পত্তি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com