সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর থেকে ২০৪ বোতল ফেস্নিডিলসহ ১ জন গ্রেফতার

Reporter Name / ৩৫৫
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৩:১৪ অপরাহ্ন

মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ লিটন আলী (৪৫), পিতা-মৃত রুহুল আমিন, সাং-রাওথা (পালপাড়া), থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং আলামত ফেন্সিডিল -২০৪ বোতল, মোবাইল- ০১টি, সীম -০২ টি উদ্ধার করে।

ধৃত আসামী এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে পেশায় রিক্সাচালক। সে যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং সে একজন সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। ইতিপূর্বে আরো একবার ফেনসিডিলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। আসামীর বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।

এরই প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ধৃত আসামী অদ্য ৩০/০৬/২০২৪ তারিখ গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর গ্রাম নাদেরা সাকো (ব্রীজ) এর উপর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমতাবস্থায় র‌্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ধৃত আসামিকে আটক করে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host