বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

Reporter Name / ৩৩৮
আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯:১৯ পূর্বাহ্ন

আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: রফিকুল ইসলাম সেন্টু (৪৩) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর কাকাইলকাটি গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। সে বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ জুন ২০২৪ বিকালে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম চন্দ্রিমা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের দিকনির্দেশনায় এসআই মো: রেজাউল করিম ও তাঁর টিম সন্ধ্যা পৌনে ৬ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: রফিকুল ইসলাম সেন্টুকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় পূর্বে একটি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com