বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

আরএমপি ডিবি’র অভিযানে ৮১ ভরি স্বর্ণ উদ্ধার; গ্রেপ্তার ১

Reporter Name / ৩২৮
আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ন

আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩ লক্ষ টাকা মূল্যের ৮১ ভরি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: দেলোয়ার হোসেন (৩৬) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের মো: আব্দুর রশিদের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৩০ জুন ২০২৪ দুপুর পৌনে ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা এ স্বর্ণগুলো গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদী পথে নৌকা যোগে ভারতে নিয়ে যাবে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আরএমপি ডিবি’র সহকারী পুলিশ কমিশনার জনাব মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই সালেকুর রহমান ও তাঁদের টিম দুপুর ১২ টায় কাশিয়াডাঙ্গা থানার বশরী গ্রামের শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান করেন। কিছু সময় পরে তাঁরা তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাঁধের উপর দিয়ে হেঁটে যেতে দেখেন। এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন কৌশলে পালিয়ে গেলেও আসামি দেলোয়ারকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে একটি স্বর্ণের বার ও তিনটি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১ ভরি।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত স্বর্ণের বার ও স্বর্ণের বিস্কুটের কোনো বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com