বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তলন বন্ধ

Reporter Name / ৩১২
আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ১২০৯ কোল ফেসে’র ভূ-গর্ভের কয়লা উত্তোলন নির্গমন মুখের মজুদ শেষ হয়ে যাওয়ায় সাময়িক বন্ধ হয়েছে। ১২০৯ নং ফেইসের উত্তোলন যোগ্য কয়লা শেষ হওয়ায় সোমবার (১ জুলাই) দিবাগতরাত থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ করা হয়।
মঙ্গলবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খনির ভূ-গর্ভে ১২০৯ নম্বর ফেইস থেকে চলতি বছরের গত ২৫ এপ্রিল থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেইস থেকে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের পর উৎপাদিত কয়লা বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। ওই ফেসে মজুদ শেষ হয়ে যাওয়ার ফলে ১৪১৪ নং নতুন ফেইসে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য সোমবার (১ জুলাই) দিবাগত রাত থেকে খনির কয়লা উৎপাদন বন্ধ হয়ে যায়। সূত্র মতে বর্তমানে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিসিএমসিএল এর ইয়ার্ডে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।
কয়লা খনির একটি নির্ভরযোগ্য সূত্র নাম না প্রকাশের শর্তে জানান, ১৪১৪ ফেইসে নতুন করে ওপেন আব কাট নির্মাণ, ১২০৯ ফেইস থেকে সকল ইক্যুইপমেন্ট স্যালভেজ ও যথাযথ মেইন্টেন্যান্স করে ১৪১৪ ফেইসে স্থাপন কাজ করতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগবে। আশা করা যায় সবকিছু ঠিক থাকলে আগামী আগষ্ট মাসের প্রথম সপ্তাহের দিকে নতুন ফেস ১৪১৪ থেকে আবারও উৎপাদন চালু করা সম্ভব হবে। ধারানা করা হচ্ছে ১৪১৪ নতুন ফেস থেকে প্রায় ৩ লাখ ৭৫ হাজার মেট্রিকটন কয়লা পাওয়া যাবে বলে আশা করছেন।
এদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বককর সিদ্দিক জানায়, তাপবিদুৎ কেন্দ্রের জন্য চলতি বছরের আগামী সেপ্টেম্বর পর্যন্ত ২ লাখ ৫০ হাজার টন কয়লার প্রয়োজন, কিন্তু আপৎকালিন এক লাখ ৭৫ হাজার টন মজুদ রয়েছে। এ কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪৫ থেকে ৫০ মেগাওয়াট উৎপাদন কমানো হয়েছে। তিনি বলেন ১নং ইউনিটে ৮০ মেগাওয়াট থেকে কমিয়ে ৬০-৬৫ মেগাওয়াট ও ৩নং ইউনিটে ২৫০ মেগাওয়াট থেকে কমিয়ে ২২০ মেগাওয়াট উৎপাদন করা হচ্ছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বড়পুকুরিয়া কয়লা খনির) ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার বলেন খনির নিয়োমিত কাজের অংশ হিসেবে একটি ফেইজ থেকে নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে তিন মাস সময় প্রয়োজন হয়। এজন্য কয়লা উত্তোলন সাময়িক বন্ধ থাকে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন আগামী আগষ্ট মাসের শেষ সপ্তাহ থেকে নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com